• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাটগ্রামে জামায়াতের পক্ষে বিএনপি’র প্রার্থী!

ECলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি’র একমাত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ প্রধান(মোটর সাইকেল) শেষ সময়ে এসে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন। সোমবার দুপুরে বিএনপি’র জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনের ৩দিন আগেই তিনি নিজেই প্রচার প্রচারনা থেকে সড়ে দাড়িয়েছেন।
জানা গেছে, ২য় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে পাটগ্রাম উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ ফেব্রুয়ারী। এ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট থেকে দু’জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তারা হলেন, বিএনপি সমর্থিত শহিদুল্লাহ প্রধান এবং জামায়াত সমর্থিত এরশাদ হোসেন সাজু। ১৯ দলীয় জোট থেকে একক প্রার্থী করার জন্যই এ সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিএনপি প্রার্থীর সড়ে দাঁড়ানোর সাথে সাথে বিএনপি নেতাকর্মীরা জামায়াত সমর্থিত এরশাদ হোসেন সাজুর পক্ষে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে।
সোমবার সকালে জেলা বিএনপি’র সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু হাতিবান্ধার এক নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে পাটগ্রামের চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ প্রধানের নির্বাচন থেকে সড়ে আসার ব্যাপারে ইংগিত দিয়েছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগে দুইজন এবং ১৯ দলীয় জোটের একজন প্রার্থী অবশিষ্ট রইল। অবশেষে জেলার এ গুরুত্বপূর্ণ উপজেলায় বিএনপি’র কোনো চেয়ারম্যান প্রার্থী থাকল না।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ প্রধানের সাথে অনেক চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে তার মেঝ ছেলে আনিস হাসান ডলার সত্যতা স্বীকার করে জানান, বিএনপি’র জেলা কমিটি তাদেরকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে এরশাদ হোসেন সাজুর পক্ষে প্রচার প্রচারনা চালাতে বলায় তারা স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ