সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে আব্দুর রহিম (৩৪) নামের এক মাদক বিক্রেতাকে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সৈয়দপুর সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুশফিকা ইফফাত ওই রায় প্রদান করেন।
সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রেতা রহিমকে শহরের জিআরপি মোড় নামক স্থান থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে সৈয়দপুর থানা পুলিশ। পরে আটক মাদক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক ওই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রহিম শহরের গোলাহাট রেলকলোনীর এরফান আলীর পুত্র।