• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

যশোরে বাউল আসরে বোমা হামলা, নিহত ১

imagesযশোর: যশোরে বাউল আসরে বোমা হামলা করে এক বাউলকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ডুমদিয়া গ্রামে সোমবার রাতে এই হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
হামলাকারীরা ওই গ্রামেরই বলে দাবি করেছেন আহত একজন। হামলায় নিহত হন বাউল শিল্পী মুক্তার হোসেন। আহতরা হলেন- তবলা বাদক ছাব্বির ও স্থানীয় বাসিন্দা বসির।
আহত ছাব্বির সাংবাদিকদের বলেন, ডুমদিয়ার মালেকের আমবাগানে তারা ৮/১০ জন মিলে বাউল গানের আসর বসিয়েছিলেন। রাত ১১টার দিকে ৫/৬টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আসরে হামলা হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মুক্তার হোসেনকে উপর্যুপরি কোপায়।
যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে তিনি গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। তবে মুক্তার ঘটনাস্থলেই মারা যান বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক।
হামলাকারী কারা- জানতে চাইলে আহত বসির বলেন, দেয়াড়া এলাকার মন্টু, রুস্তম, আজগর ও ইবাদুলসহ কয়েকজন এই হামলা চালায়।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ