• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জুনের মধ্যে রেলওয়ে ১৬ হাজার লোক নিয়োগ

Train-6সিসি ডেস্ক: আগামী জুন মাসের মধ্যে রেলওয়ের বিভিন্ন পদে ১৬ হাজার লোক নিয়োগ করা হবে। এ সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে না পারলে আমাদের চাকরি থেকে সরে যেতে হবে।
মঙ্গলবার বিকেলে রেলভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন রেলওয়ের মহাপরিচালক তোফাজ্জল হোসেন।
তিনি বলেন, ‘জনবল সঙ্কটের কারণে রেলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পন্ন করা যাচ্ছে না। এ সময়ের মধ্যে লোক নিয়োগ সম্পন্ন করতে না পারলে রেলওয়েতে এশীয় উন্নয়ন ব্যাংকের ( এডিবি) সহায়তাপুষ্ট উন্নয়নমূলক ৪৪টি প্রকল্পও বাস্তবায়ন করা সম্ভব হবে না।’
মহাপরিচালক আরো বলেন, ‘নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বেশি দিন লাগে না। সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন নিয়ে পরে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিতে হয়। যথানিয়মে জাতীয় বেশ কয়েকটি জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৬ হাজার জনবল নিয়োগের জন্য ১০ গুন বেশি আবেদন পড়ে। যা যাচাই বাছাই করতে আমাদের সময় লেগে যায়। এই সময়ে রেলের বিভিন্ন সেক্টরের কর্মকর্তা-কর্মচারী হাইকোর্টে ২৯টি মামলা দায়ের করে। ফলে আমাদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তবে যে করেই হোক আগামী জুন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।’
এসময় অতিরিক্ত মহাপরিচালক ( রোলিং স্টক) খলিলুর রহমান রেলের উন্নয়নে গণমাধ্যমকে সহযোগিতার মনভাব নিয়ে সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।
মহাব্যবস্থাপক ( প্রকল্প) সাগর কৃষ্ণ চক্রবর্তী জানান, ৪৪টি প্রকল্প পরিচালনা করছেন মাত্র ৮ জন কর্মকর্তা। যেকানে লোক থাকার কথা ৪৪ জন। অতীতে এতো প্রকল্প নেয়া হয়নি। এবং নতুন করে কোনো পদও সৃষ্টি হয়নি। ফলে দ্রুত কর্মকর্তা নিয়োগ দেয়া না হলে এসব প্রকল্পের কোনো দিন বাস্তবায়ন হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ