হিলি প্রতিনিধি: সোমবার ভোর পাঁচটায় বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর চৌমহনী বাজারের হারুনুর রশিদ ভুট্টু এর স্ত্রী সাথী বেগম (২২) পরপর তিনটি কন্যা সন্তান প্রসব করেন। গত রবিবার প্রসতির প্রসব ব্যাথা শুরু হলে পরিবারের লোকজন তাকে জয়পুরহাট পদ্মা ক্লিনিকে ভর্তি করায়। এসময় ডা: পারভিন আকতার এর প্রায় চার ঘন্টার অক্লান্ত প্রচেষ্টায় অপারেশন ছাড়ায় স্বাভাবিক ভাবে ওই মায়ের তিনটি কন্যা সন্তানের জন্ম দেয়।
এই খবর এলাকায় ছড়িয়ে পরলে শত শত নারি-পুরুষ নবজাতক এবং মাকে এক নজর দেখার জন্য প্রসতির বাড়ীতে ভিড় জমায়। বর্তমানে মা এবং কন্যাদ্বয় সুস্থ’ আছে।