• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরে গমের আবাদ বেড়েছে

news photoরইজ উদ্দিন রকি: নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বিভিন্ন মাঠ জুড়ে গম আবাদে ভরে গেছে। সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নে গম চাষে মন দিয়েছে কৃষকরা। আবহাওয়া অনুকুল থাকায় বাম্পার ফলন আশা করছেন কৃষকরা। সৈয়দপুর কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর এই উপজেলায়  পৌরসভাসহ ৫টি ইউনিয়নে গম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৫০ হেক্টর জমি। লক্ষ্যমাত্রার অধিক প্রায় ২০০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। সৈয়দপুর পৌরসভাসহ, বোতলাগাড়ী, বাঙালিপুর, খাতামধুপুর, কাশিরাম বেলপুকুর ও কামার পুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, এ বছর গমের আবাদ বেশি হওয়ায় যেদিকে তাকানো যায় সেদিকে শুধু গমের ক্ষেত চোখে পড়ছে। চলতি মৌসুমে গম আবাদের উপযোগী আবহওয়া থাকায় এ বছর গমের বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা করছেন। উপজেলার ইউনিয়নের মাঠে মাঠে দেখা গেছে, গমের পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকও কৃষানিরা। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার হুমায়ারা মন্ডল বলেন, চলতি বছর গম বারি ২৫ ও ২৬ এর চাষের উপযোগী আবহাওয়া থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক গমের আবাদ হয়েছে। এবার গমের গাছও ভালো হয়েছে, ফলনও ভালো হওয়ার আশা করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ