ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামে মুরগীর ব্যবসায়ী আমজাদ হোসেনকে রাস্তায় আটক করে ৭ হাজার টাকা ছিনতাই ও গভীর রাতে বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা উত্তর কৃষ্ণপুর গ্রামে মৃত আব্দুল শেখের পুত্র মোঃ আমজাদ হোসেন (৩২) বাদী হয়ে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। আমজাদ হোসেন একজন গরীব অসহায় লোক, মুরগীর ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করে। রের্কডিও মালিক মূলে তার মা মল্লিকা বেওয়া এবং তার বোন মোছাঃ রওশন আরা বেগম ওয়ারিশ সূত্রে জমির মালিক। সোমবার সকাল সাড়ে ৯টায় বাড়ী থেকে বাহির হয়ে মুরগী ক্রয়ের জন্য ফুলবাড়ী শহরে আসার সময় সকাল ১০টায় সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের আয়শা বেগমের চায়ের দোকানের সামনে পৌছামাত্র পূর্ব পরিকল্পিত জমি সংক্রান্ত শত্র“তার জের ধরে মোঃ রেজাউল ইসলাম (৫০), মোঃ রফিকুল ইসলাম (৪৭), মোঃ আতাউর রহমান সকলের পিতা মৃত তাহের উদ্দিন, মোঃ বিপ্লব মন্ডল (৩৭), পিতা মৃত আলতাব হোসেন মন্ডল, সকলের বাড়ী উপজেলার সুজাপুর দত্তপাড়া গ্রামে। তারা দলবদ্ধ হয়ে আমজাদ হোসেনকে আটক করে মারপিট করে পকেটে থাকা ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনার পর বিষয়টি ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাবলুকে গত ২৪ ফেব্র“য়ালী সকাল সাড়ে ১১ টায় অবগত করালে উল্লেখ্য ব্যক্তিরা মোঃ আমজাদ হোসেনকে পার্শ্ববতী মিল চাতালে নিয়ে অবরুদ্ধ করে রাখে এবং ভয়ভীতি দেখান। এ সময় তার ভাগিনা বউ মোছাঃ অঙ্গুরা বেগম, স্বামী মোঃ সুলতান ও তার স্ত্রী মোছাঃ নাছিমা বেগম চেয়ারম্যানকে অবগত করালে চেয়ারম্যানের লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় মঙ্গলবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ দিকে সোমবার রাত দেড় টার দিকে বাড়ীতে আগুন লাগিয়ে দিলে ঘুমন্ত অবস্থায় আগুনের লেলিহান দেখতে পেয়ে সকলে চিৎকার দিয়ে বাড়ী থেকে বাহির হয়ে আগুন নিভিয়ে ফেলেন হয়। বর্তমান উল্লেখ্য ব্যক্তিরা এলাকার ভূমিদস্যু হওয়ায় তাদের কাছে অনেকে জিম্মি হয়ে পড়েছে। আজ মঙ্গলবার ফুলবাড়ী থানাকে অবগত করালে থানা পুলিশ সকাল সাড়ে ১১টায় ঘটনা স্থলে জান এবং বিষয়টি তদন্ত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মোঃ আমজাদ হোসনে ৪ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।