
শাহ্ আলম, কুড়িগ্রাম: চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় পর্যায়ে কুড়িগ্রামের ৩ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের উপস্থিতিতে রিটার্নিং অফিসার মোঃ ইমতিয়াজ হোসেন প্রতিক বরাদ্দ দেন। আগামী ১৫ মার্চ কুড়িগ্রাম সদর, রৌমারী ও চিলমারী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ২৯, ভাইস চেয়ারম্যান পদে ২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জনসহ ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতার মাঝে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ ইমতিয়াজ হোসেন।