কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফরকেরহাট স্কুল মাঠে অতি দরিদ্রদের মাঝে ভ্যানগাড়ী বিতরন করেছে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন কুড়িগ্রাম শাখা। মঙ্গলবার সকালে উমরমজিদ ইউনিয়নের ১০ জন হতদরিদ্র মানুষের মাঝে ভ্যানগাড়ী বিতরন করা হয়।
বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যারিটি ফাউন্ডেশনের কুড়িগ্রাম শাখার সভাপতি আহসানুল কবির আদিল, কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান শাহিন, কোষাধ্যক্ষ মোঃ অনিক প্রমুখ। চ্যারিটি ফাউন্ডেশনের বিতরন করা এসব ভ্যানগাড়ী তাদের জীবিকা নির্বাহে সহায়ক ভুমিকা পালন করবে।