ঢাকা: ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া দুই আসামি জেএমবির সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীন এবং বোমারু মিজানকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা জেএমবির এ আসামিরা ছদ্মবেশ ধারণ করে পালিয়ে বেড়াচ্ছে। এ কারণে দুই আসামির মূলছবি ও তাদের সম্ভাব্য ছদ্মবেশ ধারণের ছবি তৈরি করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সালাহউদ্দিন ওরফে সালেহীনের দৈহিক বর্ণনা: উচ্চতা- ৫ ফুট ৮ ইঞ্চি, ওজন-৫৫ কেজি, শারীরিক গঠন-মাঝারি,- গায়ের রং- শ্যামলা, চোখেররং-কালো, সনাক্ত করণচিহ্ন- বাম পায়ে হাটুর নিচে কাটা দাগ আছে।
বোমা মিজানের দৈহিক বর্ণনা: উচ্চতা- ৫ ফুট ৭ ইঞ্চি, ওজন-৭০ কেজি, গায়ের রং- শ্যামলা, শারীরিক গঠন-মাঝারী গড়ন, চোখের রং-কালো, সনাক্ত করণচিহ্ন- বামহাতের মধ্য আঙ্গুলে কাটা দাগ।