• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

পুলিশকে চড় মেরে মহিলা লীগ নেত্রী হাজতে

1111সিসি ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারে ট্রাফিক পুলিশকে চড় মেরে থানা হাজতে ঠাঁই হয়েছে যুব মহিলা লীগ নেত্রী মিনারা বেগমের। তিনি সিলেট জেলা যুব মহিলা লীগের অর্থ সম্পাদিকা। মঙ্গলবার বেলা দুটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিটি সেন্টারের সামনে দিয়ে রিকশা নিয়ে জিন্দাবাজারের দিকে আসতে চায় যুব মহিলা লীগ নেত্রী মিনারা বেগম। এ সময় ওয়ানওয়ে রাস্তা দিয়ে জিন্দাবাজারের দিকে যাওয়া সম্ভব নয় বলে জানান ট্রাফিক কনস্টেবল দেলোয়ার। এ নিয়ে কনস্টেবলের সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পড়েন ওই নেত্রী। এক পর্যায়ে তিনি কনস্টেবল দেলোয়ারকে চড় মেরে বসেন।
খবর পেয়ে জিন্দাবাজার পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক সদস্যরা তাকে আটক করেন। পরে সিলেট কোতোয়ালী থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। নারী পুলিশ সদস্যরা মিনারাকে আটক করে গাড়িতে তুলে থানায় নিয়ে যান।
সিলেট কোতোয়ালী থানার ডিউটি অফিসার এএসআই ইরাজ জানান, মিনারা বেগম নামে এক নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে তাকে কেন আটক করা হয়েছে তা জানা নেই।
উৎসঃ   শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ