• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ফরিদপুরে বিএনপির তিন নেতা আওয়ামী লীগে

Awamili Flagসিসি নিউজ: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাঁরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. হিরু মুন্সি এবং দুই নির্বাহী সদস্য আশরাফুল আলম ও মুকুল চৌধুরী।
আজ মঙ্গলবার বিকেলে সাতৈর ইউনিয়নের কয়ড়া মাঠে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মো. আবদুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন বিএনপির এই তিন নেতা।
সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক মোল্লার সভাপতিত্বে এ অনুষ্ঠানে হিরু মুন্সি বলেন, ‘আওয়ামী লীগের আদর্শ ও আবদুর রহমানকে ভালোবেসে আমি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছি। আগামী দিনে সুখে-দুঃখে আমি আওয়ামী লীগের সঙ্গেই থাকব।’
উৎসঃ   প্রথমআলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ