সিসি নিউজ: সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী ফের পররাষ্ট্র মন্ত্রী হচ্ছেন- এই খবরে তাঁর নির্বাচনী এলাকা দিনাজপুর-৪ আসনের (চিরিরবন্দর-খানসামা) আ’লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার সন্ধ্যায় খানসামা উপজেলার পাকেরহাটে আনন্দ মিছিল করে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এর অঙ্গসংগঠন এবং সাধারণ মানুষ। মিছিল শেষে আ’লীগের পক্ষ্য থেকে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম চৌধুরী লায়ন, আঙ্গারপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।