সিসি নিউজ: ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান বিশ্বাসকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজশাহী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজশাহী মহানগর শিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় আনিসুর রহমানকে আটক করে ডিবি। এ সময় তিনি মাগুরা গ্রামের বাড়ি থেকে রাজশাহী বাসস্ট্যান্ডে গিয়ে নামেন।
তিনি জানান, রাত ১২টার দিকে আনিসুরের মোবাইল ফোন বন্ধ পেয়ে পরে বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানেন গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে। আটকের পর তাকে সঙ্গে নিয়ে শিবিরের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালানো হচ্ছে বলেও জানান আসাদুজ্জামান।