• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

মাহমুদ পররাষ্ট্র, নজরুল পানিসম্পদ প্রতিমন্ত্রী

Ministerসিসি নিউজ: দুপুরে শপথ নেওয়া দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন করা হয়েছে। আবুল হাছান মাহমুদ আলীকে পররাষ্ট্রমন্ত্রী এবং কর্নেল (অব.) নজরুল ইসলামকে পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে দুপুর ১২টার দিকে শপথ নেন দিনাজপুর-৪ আসন থেকে নির্বাচিত আবুল হাছান মাহমুদ আলী এবং নরসিংদী সদর থেকে নির্বাচিত সাংসদ কর্নেল (অব.) নজরুল ইসলাম।

বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

গত ১২ জানুয়ারি বর্তমান সরকারে শপথ নেন ৪৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী। প্রায় দেড় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারিত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ