দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে পৃথক স্থানে এক যুবতী ও এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বিরল থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।
গত মঙ্গলবার উপজেলার রাণীপুকুর ইউপি’র বহবলদিঘী গ্রামের এক আদিবাসি যুবতীকে (২৪) পার্শ্ববর্তী হালজায় শালতলা গ্রামের মৃত নেসার মোহাম্মদের পুত্র ভূটিয়া মোহাম্মদ (৪০) সরিষা ক্ষেতে কাজ করার কথা বলে ডেকে নিয়ে গিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে।
অপরদিকে, বিরল উপজেলার মঙ্গলপুর ইউপি’র মোহনপুর গ্রামের ১০ বছর বয়সী এক শিশুকে কাশিডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের পুত্র সাদেকুল ইসলাম (১৯) পার্শ্ববর্তী ভূট্টা ক্ষেতে একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।