সিসি নিউজ: চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারীর সরকারহাট থেকে চট্টগ্রামমুখী কাঠ ভর্তি ট্রাক আটক করেছে বন বিভাগের কর্মকর্তারা।
জানা যায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বনবিভাগীয় বনকর্মকর্তা রাকিবুল হাসানের নির্দেশে চট্টগ্রাম সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম শহর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলী নির্দেশে বিশেষ স্টাইকিং ফোর্স সদস্যেদের নিয়ে হাটহাজারী চেক কাম স্টেশন কর্মকর্তা মুজিবুল রহমান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী ১১ মাইলস্থ চেক কাম স্টেশনের ফরেস্টার মোহাম্মদ ওমর ফারুক ও মোহাম্মদ নিজাম উদ্দিন।
বনকর্মীদের অবস্থান টের পেয়ে ট্রাকটি দ্রুত পালানোর চেষ্টা করলে স্ট্রাইকিয় ফোর্সের সদস্যারা আলাদা গাড়ি নিয়ে পিছু নেয়। বনকর্মীদের ধাওয়ার মুখে সরকারহাট বাজারে রাস্তার পাশে ট্রাকটি থামিয়ে চালকসহ ট্রাকে সকল আরোহী পালিয়ে যায়। পরে স্ট্রাইকিং ফোর্সের সদস্যারা ট্রাকটি আটক করে। আটককৃত কাঠের বাজার মূল্য আনুমানিক ৮ লক্ষ টাকা।
এ সময় চালক গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে গাড়িটি সরকারহাট বাজরের পাশে রাস্তার ওপর রেখে পালিয়ে যায়। আটককৃত ট্রাকে প্রায় ৫ শ’ ঘনফুট বিভিন্ন প্রজাতির চিরাই কাঠ রয়েছে বলে বনকর্মতারা জানান।
হাটহাজারী চেক কাম স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান জানান, উত্তর বন বিভাগীয় কর্মকর্তার নির্দেশে বনবিভাগের চৌকস বনকর্মীদের সমন্বয়ে বিশেষ স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে। এই অভিযান আরো জোরদার করা হবে বলে তিনি জানিয়েছেন।