• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ভেড়ামারায় বোমা বিস্ফোরণে ৫ শিশু আহত

bheramara Photoসিসি নিউজ: কুষ্টিয়ার ভেড়ামারার বিলশুকা গ্রামে মাটিতে পুঁতে রাখা শক্তিশালি বোমার বিস্ফোরণে ৫শিশু আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত শিশুদের ভেড়ামারা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভেড়ামারা থানার ওসি পারভেজ ইসলাম জানান, ওই গ্রামের রিয়াজ উদ্দিনে বাড়ির আঙিনার পাশে ফাঁকা স্থানে একই এলাকার আনারুল ইসলামের শিশু ছেলে বাপ্পি (১১) ও রাব্বি (৪), সানার ছেলে পাপ্পু (২), সেলিমের ছেলে সাকিব (৮) ও শহিদুল ইসলামের ছেলে সিজান (৯) কোদাল নিয়ে খেলতে গিয়ে মাটি কাটার সময় মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ ঘটে। এতে তারা আহত হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। আহতদের মধ্যে বাপ্পি, রাব্বি ও পাপ্পুকে ভোড়ামারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২জনকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

খবর পেয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও ভেড়ামারা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি পারভেজ ইসলাম আরও জানান, কে বা কারা ওই স্থানে ককটেল বোমাটি পুঁতে রেখেছিল তা খতিয়ে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ