• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

কিশোরগঞ্জে ভোট গ্রহণ কাল, ২৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ECসিসি নিউজ: দ্বিতীয় দফায় বৃহস্পতিবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩জন প্রতিদ্বন্ধিতা করছেন। এদিকে উপজেলার ৭৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২৫টি কেন্দ্রকে ঝুকিপুর্ণ বা গুরুত্বপুর্ন হিসেবে চিহিৃত করেছে পুলিশ প্রশাসন। উপজেলা নির্বাচন অফিস জানায়, কিশোরগঞ্জ উপজেলায় ১লাখ ৬৫হাজার ৯৫৪জন ভোটারের মধ্যে ৮২হাজার ১১৮জন পুরুষ এবং ৮৩হাজার ৮৩৬জন মহিলা ভোটার রয়েছেন। ৭৫টি ভোট কেন্দ্রের ৪২০টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। চেয়ারম্যান পদে এছরারুল হক ও মশিয়ার রহমান (আ’লীগ), অধ্যাপক রাজ্জাকুল ইসলাম রাজা, মোসাদ্দেক হোসেন ও আ ফ ম শাওনুল হক শাওন (বিএনপি) এবং রশিদুল ইসলাম সরকার (জাপা) অংশগ্রহণ করছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ইলিয়াস মিয়া (জাপা), রবিউল ইসলাম বাবু (আ’লীগ), মাসুদ রানা (বিএনপি), আবু নছর মোঃ রুহুল ইসলাম (জামায়াত) এবং জোনাব আলী ও শাহ আব্দুর মুরাদ রুবেল স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে নাসিমা সরকার রিতা (বিএনপি), ফাতেমা বেগম (আ’লীগ) ও শিরিনা বেগম (স্বতন্ত্র) প্রার্থী। রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবী জানান, সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্নে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি রয়েছে র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম কাজ করবে সার্বক্ষণিক। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম জানান, গুরুত্বপুর্ন ওইসব কেন্দ্রগুলো কড়া নজরদারিতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ