খেলাধুলা ডেস্ক: বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় বাংলাদেশি ব্যাটসম্যান আশরাফুলের দোষ প্রমাণিত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নয়জনের মধ্যে তিনজনের দোষ প্রমাণিত হয়েছে। তারা হলেন মো. আশরাফুল, লুকরাচি ও শিহাব চৌধুরী। বুধবার রাজধানীর গুলশানে নাভানা টাওয়ারে ট্রাইব্যুনাল এ বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করে।
এ ছাড়া মো. রফিক, মোশাররফ রুবেল, মাহবুবুল আলম রবিন, গৌরব রাওয়াত, সেলিম চৌধুরী ও ড্রেন স্টিভেনের দোষ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে মো. আশরাফুল, লুকরাচি ও শিহাব চৌধুরীর বিরুদ্ধে দণ্ড ঘোষণা করবে।
অভিযুক্ত অন্যরা হলেন ঢাকা গ্লাডিয়েটর্সের কর্তা শিহাব চৌধুরী, শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশল লুকারাচ্চি। তবে বিষয়ের রায় পরে জানানো হবে বলে জানিয়েছেন রুবেল ও রবিনের আইনজীবী নুর-আর-সিদ্দিকী। বুধবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে মো. আশরাফুল, লুকরাচি ও শিহাব চৌধুরীর বিরুদ্ধে দণ্ড ঘোষণা করবে।
এদিকে স্পট ফিক্সিংয়ের রায়ে নির্দোষ প্রমাণিত হয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ছয় ক্রিকেটার ও কর্মকর্তা। তারা হলেন মাহবুবুল আলম রবিন, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ রফিক, ড্যারেন স্টিভেন্স, গ্ল্যাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সিইও গৌরব রাওয়াত।
২০১৩ সালে আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেলেঙ্কারিতে উত্তাল হয়ে ওঠে পুরো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের অন্যতম সেরা প্রতিভাবান ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়ে নিজের ক্রিকেট ক্যারিয়ার সমাপ্তির পাশাপাশি প্রশ্নবিদ্ধ করে তোলেন ক্রিকেটারদের ভাবমূর্তিকেও। তবে অন্য অভিযুক্তরা কিন্তু বার বারই তাদের বিপক্ষে আনীত অভিযোগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় এবার অভিযোগ মুক্ত হলেন জাতীয় দলের পেসার মাহবুবুল আলম রবিন, মোশাররফ হোসেন রুবেল এবং সাবেক তারকা মোহাম্মদ রফিক।