• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এইচএসসির সময়সূচি পরিবর্তনের দাবিতে মানববন্ধন

HSCঢাকা: এইচএসসি পরীক্ষার সময়সূচী পরিবর্তনের দাবিতে রাজধানীর বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা মানববন্ধন করেছে। মানববন্ধন থেকে পরীক্ষার্থীরা প্রতিটি বিষয়ের আগে কমপক্ষে একদিন বিরতি দেয়ার অনুরোধ জানিয়েছেন।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানায় তারা। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, টানা চারদিন চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। টানা পরীক্ষার এমন সময়সূচি এর আগে কখনো করা হয়নি। তাই এমন সময়সূচি পরীক্ষার্থীদের মানসিকভাবে দুর্বল করে দেবে এবং শারীরিক চাপ বাড়াবে।

মানববন্ধনে অংশ নেয়া ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তানহা রুবায়েদ জুহা, নেয়না, জয়া গোস্বামী জানান, এ রকম সময়সূচিতে অনেকে অসুস্থ হয়ে পড়বে। আমরা ভাল করে পড়ালেখাও করতে পারবো না আর এ কারণে পরীক্ষাও ভাল হবে না।  পরীক্ষার্থীরা ছাড়াও তাদের অভিভাবকরাও মানববন্ধনে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ