ঢাকা: বাংলাদেশের রাজনীতিতে আমরা এখন তৈলাক্ত বাঁশে ওঠানামা করছি বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে নারীর ক্ষমতায়নঃ প্রত্যাশা ও অর্জন’ শীর্ষক মানবাধিকার কামিশনের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, পাঁচ বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকবে দেশ এগিয়ে যাবে।আবার পাঁচ বছর অন্যরা ক্ষমতায় থাকবে দেশ পিছিয়ে যাবে।এভাবে আমরা রাজনীতিতে তৈলাক্ত বাঁশে ওঠানামা করছি। তিনি বলেন, যতদিন আমরা এই তৈলাক্ত বাঁশে ওঠানামা বন্ধ করতে না পারব ততদিন দেশের উন্নয়েনের বা নারী উন্নয়নের অগযাত্রা সম্ভব না।