• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অপ্রয়োজনীয় স্পিডব্রেকার অপসারণের নির্দেশ

Spreedঢাকা: নিরাপদ সড়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠকেই মহাসড়কের অপ্রয়োজনীয় স্পিডব্রেকার (গতিরোধক) অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। তবে ঢাকার যানজট নিরসনে এ কমিটি কোনো সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে শিগগিরই একটি বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বুধবার বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এমএএন ছিদ্দিক প্রেসবিফ্রিংয়ে এ কথা জানান। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বৈঠকে সভাপতিত্ব করেন।
যোগাযোগ সচিব জানান, নবম সংসদের যোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সুপারিশে নিরাপদ সড়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠিত হয়।  বৈঠকে এ কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান বিষয়- জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, যানজট নিরসনে সড়কের ওপর থেকে অবৈধ স্থাপনা অপসারণ।
সচিব বলেন, মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব কমিটিকে কার্যকরভাবে কাজ করতে নির্দেশনা দেয়া হয়েছে।  যেসব সড়কের ওপর হাটবাজার রয়েছে তা অপসারণে ব্যবস্থা নেবে এ কমিটি। প্রথমে মাইকিং করে অস্থায়ী স্থাপনা অপসারণ করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য স্থাপনা অপসারণ করা হবে।
সভায় কমিটির উপস্থিত ছিলেন- ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ