• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভারত ৬ উইকেটে হারালো বাংলাদেশকে

AsiaCup-2014খেলাধুলা ডেস্ক: এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ৬ উইকেটে হারালো বাংলাদেশকে। টাইগারদের ২৭৯ রানের জবাবে ভারত এক ওভার বাকি থাকতেই ২৮০ রান করে।
ভারতের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক বিরাট কোহলি। ১২২ বলে ১৩৬ রান করে আউট হন তিনি। দলীয় ২৬৭ রানের মাথায় ভারতীয় অধিনায়ককে বোল্ড করেন রুবেলে হোসেন। দলের খাতায় ৫ রান যোগ হতেই সোহাগ গাজীর বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দেন অজিঙ্ক রাহানে (৭৩)। তখন জয় থেকে মাত্র ৮ রানে দূরে অতিথিরা।
এর আগে সাজঘরে ফেরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান। শিখর ধাওয়ান (২৮) দলীয় ৫০ রানের মাথায় রাজ্জাকের বলে এলবিডব্লিউর শিকার হন। দলের খাতায় আর ৪ রান যোগ হতেই রোহিত শর্মাকে (২১) বোল্ড করেন জিয়াউর রহমান।
বাংলাদেশের ইনিংসে অধিনায়ক মুশফিকুর রহিমের সেঞ্চুরি খেলায় নতুন মাত্রা যোগ করে। ১০৪ বল খেলে সেঞ্চুরি করেন অধিনায়ক মুশফিক। শেষ পর্যন্ত ভারতের জন্য ২৮০ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
খেলার শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার শামসুর রহমান (৭)। মোহাম্মদ শামীর বলে ক্যাচ আউট হন তিনি। অশ্বিনের বলে স্ট্যাম্পিং হন মমিনুল (২৩)। দলীয় ১৮২ রানের মাথায় বোল্ড হন আনামুল (৭৭)। এরপর অশ্বিনের দ্বিতীয় শিকারে পরিণত হন নাঈম (১৪)। মো. শামীর বলে আউট হন নাসির। ভূবনেশ্বর কুমারের বলে ক্যাচ দেন জিয়াউর (১৮)। দলীয় ২৭৬ রানের মাথায় মো. শামীর বলে আউট হন মুশফিক (১১৭)। শেষ পর্যন্ত ব্যাটিংয়ে ছিলেন মাশরাফি (১) ও সোহাগ গাজী (৩)।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দিবা-রাতের ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে নামেন আনামুল হক বিজয় ও শামসুর রহমান।
।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ