পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল লোকোসেড শাখার কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের বৃহৎ রেলওয়ে জংশন পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন সংলগ্ন শহীদ জিয়া রেলওয়ে পার্কে আজ বুধবার সন্ধ্যায় জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল অফিসে বিভাগীয় আহবায়ক রওশন আলী শামীম এর সভাপতিত্বে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল লোকোসেড শাখার কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কার্য নির্বাহী কমিটি কাজী ওহিদুজ্জামান লোকো মাষ্টার (এলএম) সভাপতি, সানোয়ার হোসেন সহকারী লোকো মাষ্টার (এএলএম) সম্পাদক, যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল সহকারী লোকো মাষ্টার (এএলএম), সাইফুল ইসলাম সহকারী লোকো মাষ্টার (এএলএম) সাংগঠনিক সম্পাদক ও নুর আলম সহকারী লোকো মাষ্টার (এএলএম) অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।