• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামায়াত কানেকশনে সাভারে ৯ প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

67925_1সিসি নিউজ: জামায়াত প্রতিষ্ঠিত কলেজের শিক্ষক হওয়ায় নির্বাচনের শেষ মুহূর্তে সাভারের ৯ প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। তাদের জায়গায় নতুন করে প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে পৌঁছানোর পর তাদেরকে প্রত্যাহার করা হয়।
সাভার উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফিরোজ কবীর বিকেলে তাদের বিরুদ্ধে অভিযোগ করে। অভিযোগে বলা হয়, তারা সবাই জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত সাভার মডেল কলেজের প্রভাষক। এ কারণে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, ২য় ধাপে দেশের অন্যান্য উপজেলা পরিষদের মতো সাভারেও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ২জন লড়ছেন।মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৬০টি। মোট ভোটার ৭লাখ ৮৫ হাজার ৩০৬। এর মধ্যে পুরুষ ভোটার ৪লাখ ১১ হাজার ৭৫৭ জন, নারী ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৫৪৯ জন।
উৎসঃ   বাংলানিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ