• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেড়ানোর বিপরীতে শুটিং

Okniবিনোদন ডেস্ক: এবার দেশে এসে অগ্নিলা সিদ্ধান্ত নিয়েছিলেন শোবিজের কোন কাজেই নিজেকে জড়াবেন না। বন্ধু-স্বজনদের নিয়ে ঘুরে বেড়াবেন আপন মনে। কিন্তু সে আর হলো না। অনুরোধের চাপে পড়ে বদলাতে হলো ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত। বেড়ানো বাদ দিয়ে অভিনয় আর মডেলিং নিয়ে ব্যস্ত হয়ে উঠতে হলো তাকে। অগ্নিলা এর আগেরবার দেশে এসে তানভীর হাসানের নির্দেশনায় ‘গ্রামীণ ফোন’-এর বন্ধু প্যাকেজের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। এবার দেশে এসে পর পর দুটি নতুন বিজ্ঞাপনে কাজ করলেন তিনি। গত সোমবার অগ্নিলা শেষ করেছেন অমিতাভ রেজার নির্দেশনায় ‘নিহার শান্তি আমলা কেশ তেল’ এবং তারও প্রায় সপ্তাহখানেক আগে তিনি প্রীত রহমানের পরিচালনায় মডেল হিসেবে কাজ করেছেন ‘আরএফএল ইটালিয়ানো’-এর বিজ্ঞাপনে। দুটি নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে অগ্নিলা বলেন, অমিতাভ ভাইয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার পরিচয় ছিল। কিন্তু কখনও তার সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। প্রথম কাজ করেছি। অনেক ভাল লেগেছে। আরএফএল-এর কাজটিও ভাল হয়েছে। অগ্নিলা জানান, দুটি বিজ্ঞাপনই মার্চ মাসে প্রচারে আসবে। এদিকে গতকাল থেকে অগ্নিলা স্বাধীনতা দিবসের একটি নাটকে কাজ শুরু করেছেন গাজীপুরের পূবাইলে। আল মনসুরের রচনা ও পরিচালনায় এ নাটকটির নাম ‘মাটির বুকে ঘুমিয়ে আছে’। এ নাটকে তিনি সাঈদ বাবুর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন। বেড়ানোর বদলে শুটিংয়ে ব্যস্ত হওয়া প্রসঙ্গে অগ্নিলার ভাষ্য এমন, সত্যি বলতে সবার ভালবাসার আবদার রক্ষা করতে গিয়ে বেড়ানোর পরিকল্পনাটা ভেস্তে গেল। তবে এটাও ঠিক এবার নাটক-মডেলিং মিলিয়ে বেশ কিছু ভাল কাজ করছি। শুটিংয়ের ফাঁকে মনকে বুঝাচ্ছি, এটাই আমার বেড়ানো। আসলে যত দূরেই থাকি আমার প্রতি নির্মাতা-দর্শকদের আগ্রহ আছে বলেই এখনও কাজ করতে পারছি। সবার এই ভালবাসা ক’জন মানুষ পায়? তাই বেড়ানোর বিপরীতে শুটিং করতে খুব একটা মন্দ লাগছে না। অগ্নিলা অভিনীত প্রচার প্রতীক্ষিত একমাত্র ধারাবাহিক নাটক হচ্ছে আলী ফিদা একরাম তোজো পরিচালিত ‘ফ্যামিলি প্যাক’। এটি খুব শিগগরিই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ