• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাংনীতে ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণ

koktelমেহেরপুর: জেলার গাংনী উপজেলার কেশবনগর সরকারী প্রাথমিক বিদ্য্লায় ভোটকেন্দ্রের বাইরে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বশির (৪০) নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার শরীরের বেশ কয়েক জায়গা পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে ওই ভোটকেন্দ্রের বাইরে বিএনপি সমর্থিত কয়েকজন কর্মী আসলে দুর্বৃত্তরা বোমা ছুঁড়ে মারে। এতে ঘটনাস্থলেই বশির আহত হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল আলম জানান, ওই এলাকায় বোমা বিস্ফোরণের কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ ও সেনাসদস্যদের পাঠানো হয়েছে। আহত বশিরের বড়ভাই শফিউদ্দিন অভিযোগ করেন, সকাল থেকেই দুর্বৃত্তরা গ্রামের ভেতর হাত বোমা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। বিএনপি কর্মীদের ভোট দিতে বাধা দিতেই এ হামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ