• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরিয়ায় সেনা হামলায় ১৭৫ বিদ্রোহী নিহত

interআন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বুধবার আসাদ বাহিনীর হামলায় ১৭৫ জন ইসলামি বিদ্রোহী নিহত হয়েছে বলে সরকারি বার্তা সংস্থা জানিয়েছে।

তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠি সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস নিহতের সংখ্যা ৭০ বলে উল্লেখ করেছে। তারা এক বিবৃতিতে জানায়, লেবাননের শিয়া জঙ্গি গোষ্ঠি হেজবুল্লার সহায়তায় সিরিয়ার সেনাবাহিনী বুধবার ঘউতা অঞ্চলে এ হামলা চালিয়েছে। সংস্থাটি আরো বলছে, গত ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া সরকারি ও বিদ্রোহী বাহিনীর মধ্যকার সংঘর্ষে এ পর্যন্ত ৩৩০০ জন প্রাণ হারিয়েছে।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার রাজধানী দামেস্কের কাছে চালানো সামরিক অভিযানে অন্তত ১৭৫ বিদ্রোহী নিহত হয়েছে। নিহত এ সব জঙ্গি আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে জড়িত আন-নুসরা ফ্রন্টের সদস্য। সানা আরো জানায়, নিহত বিদ্রোহীদের বেশিরভাগই সৌদি আরব, কাতার এবং চেচনিয়ার নাগরিক।
সিরিয়ার সরকারি টেলিভিশন জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ঘউতা অঞ্চলের কাছে অবস্থিত ওতাইবে গ্রামে সেনাবাহিনীর অতর্কিত হামলায় এ সব বিদ্রোহী নিহত হয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সিরিয়ার সেনাবাহিনী এ অভিযান চালায়। অভিযানে অজ্ঞাত সংখ্যক জঙ্গি আহত হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবরুদ উদ্ধার হয়েছে।
বুধবার সকালের দিকে এ সব উগ্রবাদী বিদ্রোহী জর্দান সীমান্ত দিয়ে সিরিয়ায় ঢুকেছিল বলে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে ।
তবে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠি জেইসাল আল ইসলাম বলছে সামরিক হামলায় নিহতদের সবাই বেসামরিক নাগরিক। সোস্যাল মিডিয়ায় প্রচারিত এক বার্তায় তারা দাবি করে বুধবারের ওই হামলায় তাদের কোনো সদস্য প্রাণ হারায়নি।
উল্লেখ্য, ২০১১ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত ১ লাখ ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে আরো লাখ লাখ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ