• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ফেনীতে এজেন্টদের বের করে দিয়েছে আ.লীগ কর্মীরা

ECসিসি ডেস্ক: ফেনীর পরশুরাম এবং পশ্চিম সোনাপুরের ৫টি কেন্দ্র থেকে ১৯ দল সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদেরকে বের করে দিয়েছে সরকার সমর্থিত প্রার্থীর নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে ভোট শুরু হওয়ার ঘন্টাখানেক পরে তাদেরকে মারধর করে বের করে দেয় স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম সোনাপুরের একটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা এসে বিএনপি সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়। কর্তব্যরত প্রিজাইডিং অফিসার ড. আহসান উল্লাহ ককটেল বিস্ফোরণের ঘটনা স্বীকার করলেও এজেন্টদেরকে বের করে দেওয়ার কথা জানেন না বলে জানান। তিনি বলেন, আমি ককটেল বিস্ফোরণের বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।
এদিকে পরশুরাম উপজেলার ভনুকুন্ঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কেতরাঙ্গা মাদ্রাসা, দক্ষিণ কেতরাঙ্গা জুনিয়র উচ্চ বিদ্যালয়, দক্ষিণ গোথুমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে জোরপূর্বক ১৯ দল সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদেরকে বের করে দিয়েছে আওয়ামী লীগ কর্মীরা।
এছাড়া পশ্চিম সোনাপুরের ফেনী বালিকা বিদ্যানিকেতন, বিরিনসি সুফিয়া নুরিয়া মাদ্রাসাসহ বেশ কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি একবারেই কম। কেন্দ্রের বাইরে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে বলে কেন্দ্রগুলোতে উত্তেজনা বিরাজ করছে। এই জন্য সাধারণ ভোটাররা ভোট দিতে আসছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
তবে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম বিভিন্ন কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপি সমর্থকরা শহরের শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর কামালকে কুপিয়ে গুরুতর জখম করেছে।
উৎসঃ   শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ