• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চিরিরবন্দরে সহকারী প্রিজাইডিং অফিসার আটক

Atokচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আজ বৃহস্পতিবার একটি কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আটক ওই সহকারী প্রিজাইডিং অফিসার সাজ্জাদ হোসেন চিরিরবন্দরের গমিরাহাট এসসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সূত্র মতে, উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের খেরকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  (কেন্দ্র নং ৫০) ভোট শুরুর পরপরেই কেন্দ্রের দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসার সাজ্জাদ হোসেন নিজেই জাল ভোট প্রদানের লক্ষ্যে ব্যালট বই থেকে চেয়ারম্যানের ব্যালট ছিঁড়ে নিজের কাছে রেখে দেন। এ বিষয়টি উপস্থিত প্রার্থীদের নিয়োগকৃত পোলিং এজেন্টদের চোখে পড়লে তারা তাৎক্ষণিক প্রিজাইডিং অফিসারকে অবহিত করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে প্রিজাইডিং অফিসার জাকির হোসেন দ্রুত কেন্দ্রের ৪নং বুথে গিয়ে দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে একটি ব্যালট উদ্ধার করেন এবং ওই সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে রিটানিং অফিসারকে বিষয়টি অবহিত করেন। পরে নির্বাচনের দায়িত্বরত ওই ইউনিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের দ্রুত ওই কেন্দ্রে উপস্থিত হয়ে অভিযুক্ত সহকারী প্রিজাইডিং অফিসার সাজ্জাদ হোসেনকে আটক করেন।
এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার জাকির হোসেন সিসি নিউজকে জানান, জাল ভোটের উদ্দেশ্যে ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগ অস্বীকার করেছে ওই সহকারী প্রিজাইডিং। পূর্ববর্তী একজন ভোটারকে ব্যালট পেপার দেয়ার সময় অসাবধানতায় দু’টি ব্যালট ছিঁড়ে ফেলে এবং তারই একটি নিজের কাছে রেখে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ