• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চৌগাছায় দুর্বৃত্তদের হামলায় চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৪

1111যশোর: চৌগাছা উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় প্রার্থী জহুরুল ইসলাম ছাড়াও তিন সাংবাদিক আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন সাংবাদিক এহসান মিথুন, জুয়েল মৃধা ও পরাগ। আহতদের সবাইকে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, চৌগাছা মডেল স্কুল ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দিয়ে ব্যালট বাক্সে ভোট ভরা হচ্ছে-  এমন অভিযোগ পেয়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম ওই কেন্দ্রে যান। এ সময় কেন্দ্রের মধ্যেই সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। এ ঘটনার ছবি ও ভিডিওচিত্র ধারণ করতে গিয়ে আহত হন তিন সাংবাদিক। খবর পেয়ে যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন ঘটনাস্থলে আসেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ