• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কুমারখালীতে সিলমারা ব্যালট উদ্ধার

Kustiaকুষ্টিয়া : কুমারখালী উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগে থেকেই সিল মেরে রাখা ব্যালট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদান ও বাক্সে ব্যালট ঢোকানোর আগেই তাতে সিল মেরে রাখার ঘটনা ঘটেছে। চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল মান্নান খানের পক্ষে আনারস প্রতীকে এসব ব্যালটে সিল মারা হয়েছিল।
এ ছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম আনসারের মোটরসাইকেল প্রতীকের এজেন্টদের হুমকি প্রদানেরও অভিযোগ পাওয়া গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খুলনার দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুল হাফিজ সিলমারা অবস্থায় ১২টি ব্যালট পেপার উদ্ধার করে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এনামুল হকের কাছে জমা দেন।
জানা গেছে, কুমারখালী উপজেলার শিলাইদহ কলেজের প্রভাষক আব্দুল হান্নান এ ঘটনা ঘটিয়েছেন। পরে ঘটনাটি প্রকাশ পেলে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের জানান, ওই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
তবে বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকরা অভিযোগ করেছেন, অনেকেই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আগেই তাদের ভোট দেয়া হয়ে গেছে। এমন অভিযোগ করেছেন ওই কেন্দ্রে দায়িত্বরত নুরুল ইসলাম আনসারের এজেন্ট শাহিনুজ্জামান। ভোট দিতে এসে ভোট দিতে পারেননি রিয়াজ উদ্দিন মালিথাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ