ঢাকা: দ্বিতীয় দফার ভোটের শুরুতে কেরানীগঞ্জ ও ক্ষেতলাল উপজেলার দুটি কেন্দ্রের দুই পোলিং কর্মকর্তা হৃদরোগে মারা গেছেন। দুজনই স্কুলের সহকারি শিক্ষক। নিহত ব্যক্তিরা হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ৩১ নম্বর ভোটকেন্দ্রের পোলিং অফিসার পলাশ চন্দ্র মহন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এদিকে, ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ১৯২ কেন্দ্রের পোলিং কর্মকর্তা শহীদুল ইসলাম ভোরে হৃদরোগে মারা যান।বেলা ১১ টার দিকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ইসিতে এ তথ্য পাঠান।
ইসির সহকারি সচিব আশফাকুর রহমান জানান, কেরানীগঞ্জে ভোট শুরুর আগে ভোরে ও ক্ষেতলালে ভোট শুরুর পরে হৃদরোগে এ দুই কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে তথ্য পাঠিয়েছেন রিটানিংকর্মকর্তারা। তিনি আরো জানান, তাদের পরিবর্তে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ভোট গ্রহণও চলছে।