নীলফামারী প্রতিনিধি: দ্বিতীয় দফায় আজ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভোটগ্রহন চলছে। সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ৭৫ টি কেন্দ্রে ভোটগ্রহন শুরু হয়। এর মধ্যে ২৫ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে পুলিশ প্রশাসন। কেন্দ্রগুলোতে সকালের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। তবে ভোট কেন্দ্র গুলোতে পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটারের উপস্থিতি ছিল বেশি। নয়টি ইউনিয়নের মোট এক লাখ ৬৫ হাজার ৯৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮২ হাজার ১১৮ এবং মহিলা ভোটার রয়েছেন ৮৩ হাজার ৮০৬ জন। এদিকে যে কোন ধরনের নাশকতা এড়াতে এবং শান্তিপুর্ন ও সুষ্ঠ ভাবে ভোট গ্রহণ সম্পন্নের লক্ষ্যে ভোট কেন্দ্র এবং কেন্দ্রের বাহিরে র্যাব, পুলিশ, আনসার, বিজিবির পাশাপাশি সেনাসদস্যরা টহলে রয়েছেন। বিকেল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার।
বিভিন্ন দলের সমর্থনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস-চেয়ারম্যান ছয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।