• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

টেন্ডারবাজদের হাতে হুইপের বড় ভাই লাঞ্ছিত

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে এলজিইডির প্রায় ৫ কোটি টাকার একটি টেন্ডার সমঝোতা করতে গিয়ে বুধবার এমপি ও হুইপের বড় ভাইকে পেটালো টেন্ডারবাজরা। কিশোরগঞ্জ এলজিইডির ২০১৩-১৪ অর্থবছরে ২নং নোটিশে ৪টি গ্রুপের জন্য প্রায় ৫ কোটি টাকার দরপত্র আহবান করে উপজেলা প্রকৌশল দপ্তর। ওইদিন ১টা পর্যন্ত ছিল টেন্ডার ড্রপিংয়ের শেষ সময়। সকাল থেকেই টেন্ডারবাজরা দরপত্র সমঝোতা করার জন্য তৎপর হয়ে উঠে। তাদের পেটোয়া বাহিনী কিশোরগঞ্জ এলজিইডির বারান্দায় মহড়া দিতে থাকে। দুপুর সাড়ে ১২টায় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরীর বড় ভাই ও সৈয়দপুর সুফিয়া কন্সট্রাকশনের স্বত্বাধিকারী শামীম চৌধুরী দরপত্র ড্রপ করতে গেলে টেন্ডারবাজরা তাকে বাঁধা দেয় এবং এলোপাথারি কিলঘুষি মারে। এসময় জাতীয় পার্টির ক’জন নেতা-কর্মী এগিয়ে গিয়ে তাদের নিবৃত করে। এসময় তার পরিচয় জানাজানি হলে টেন্ডারবাজরা বিপাকে পড়ে। এ ব্যাপারে কিশোরগঞ্জ এলজিইডির প্রকৌশলী শাহম্মা. আশরাফ উদ্দিন জানান, টেন্ডার ড্রপিংয়ের সময় সামান্য জটলা দেখেছি কেউ লাঞ্ছিত হওয়ার ঘটনা জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ