• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুয়ান্টাস এয়ারওয়েজ ৫ হাজার কর্মী ছাঁটাই !

Bimanআন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলীয় বিমান পরিবহন সংস্থা কুয়ান্টাস বড় ধরনের আর্থিক লোকসানের মুখে ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। সংস্থাটি আগামী ৩ বছরে ১৭৯ কোটি মার্কিন ডলার ব্যয় কমিয়ে আনার পরিকল্পনা করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
এছাড়া, সংস্থাটি তাদের বহর থেকে ৫০টি বিমান সরিয়ে নেয়ারও ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে কুয়ান্টাসের প্রধান নির্বাহী এলান জয়েস বলেন, সংস্থাটি এমন কিছু কঠিন সমস্যার মুখোমুখি হয়েছে যা আগে কখনো ঘটেনি। আর এ জন্যেই বিষয়টি সামাল দেয়ার জন্য পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
কুয়ান্টাস অস্ট্রেলিয়ার সরকারের কাছে আর্থিক সহায়তার জন্য দেনদরবার করে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশের মাঝে রাখার বাধ্যবাধকতা থেকে সরে এসে বাইরের বিনিয়োগ আকর্ষণের ব্যাপারেও চেষ্টা চালিয়ে যাচ্ছে। কুয়ান্টাসের স্বদেশি প্রতিপক্ষ বিমান পরিবহন সংস্থা ভার্জিন অস্ট্রেলিয়ায় এয়ার নিউজিল্যান্ড, ইত্তিহাদ ও সিঙ্গাপুর এয়ারলাইনস এই ৩ টি দেশের সরকারি বিমান সংস্থার বড় ধরনের অংশ রয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে সংস্থাটি ২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার লোকসান গুনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ