রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে প্রকাশ্যে ভোট দানে বাধা দেয়ায় সহকারী প্রিজাইডিং অফিসারকে মারধর করেছে ক্ষমতাসীন দলের এক আওয়ামীলীগ নেতা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজিবপুর উপজেলার কোদাল কাটি ইউনিয়নের উত্তর চর সাজাই মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি আওয়ামীলীগ সাধারন সম্পাদক হুমায়ুন কবির ছক্কু মিয়া প্রকাশ্য তার পক্ষের সমর্থক শফিউল আলমের আনারস প্রতিকে ভোট দেওয়ার প্রস্তাব করেন। কিন্তু সহকারী প্রিজাইডিং অফিসার ফরিদুল ইসলাম বাধা দিলে তাকে লাঞ্চিত করে। এমতাবস্তায় প্রায় আধা ঘন্টা ভোট প্রদান বন্ধ থাকে। পরে প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদীন কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহায়তা নিয়ে পরিবেশ শান্ত করেন। এ সময় আওয়ামীলীগ নেতা পালিয়ে রক্ষা পান ।