• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মাদকাসক্ত বাবার বিরুদ্ধে মেয়ের মামলা

Madokসিসি নিউজ: নেশার টাকার জন্য মারধর ও স্বর্ণ চুরির অভিযোগে এক মাদকাসক্ত বাবার বিরুদ্ধে আদালতে মামলা করেছে তার দুই মেয়ে।
তাহমিনা আক্তার রুনা (২৮) এবং খালেদা হক সাকি (২৬) নামে ওই দুই মেয়ে বৃহস্পতিবার ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে ওই মামলা করেন।
তাদের আইনজীবী অ্যাডভোকেট রউফ মিয়া জানান, বিচারক শুনানি শেষে ওই মাদকাসক্ত বাবা ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর থানার মৃত কেরামত আলীর ছেলে মো. রহিছ মিয়ার (৪৬) বিরুদ্ধে সমন জারি করেছেন।
তাহমিনা আক্তার রুনা এবং খালেদা হক সাকি মামলায় অভিযোগ করেন, তাদের বাবা রহিছ মিয়া তার মায়ের সঙ্গে বিয়ের পূর্ব থেকে মাদকাশক্ত ও চরিত্রহীন ছিলেন। তার বাবার মাদকাসক্ত ও চরিত্রহীনতার কারণে তার মা প্রায় ১০ বছর আগে মারা যান। এরপর সে দ্বিতীয় বিবাহ করলেও তাদের সৎ মা তার বাবার অত্যাচার নির্যাতনের কারণে সে তার বাবার বাড়ীই থাকেন। তার বাবার মাদকাশক্ত ও চরিত্রহীনতার কারণে কোটি টাকার সম্পদ শেষ করেছেন।
বর্তমানে নিজ কোনো সম্পত্তি না থাকায় তাদের স্বামীর সংসারে এসে নেশা করার টাতা দাবি করে। বিভিন্ন সময় তারা বাবাকে হাজার হাজার টাকাও দিয়েছে। বর্তমানে বাবার কার্যকলাপে তারা স্বামীর সংসারে অতিষ্ট।
সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি তার বাবা নেশার জন্য তাদের স্বামীর শাহজাহানপুরের বাসায় টাকা দাবি করে। দিতে অস্বীকার করায় সে তাদের মারধর করে আলমারি চাবি নিয়ে ৩ ভরির স্বর্ণের সিতা হার, ১ ভোরির স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি এবং নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়।
মামলার পর তাহমিনা আক্তার রুনা জানান, তার ছোট একটি ভাই রয়েছে। যার ভবিষ্যতের জন্য তারা বাবা একটু সম্পদও রাখেননি। তারা চান, তার বাবা কারাগারে থেকে যদি নিজের ভুল বুঝতে পারেন তাই তারা এ মামলা করতে এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ