সিসি নিউজ: ৩৪তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে এই সূচি প্রকাশ করা হয়েছে।
আগামী ২৪ থেকে ৩১ মার্চ সকাল ও বিকালে ৩৪তম বিসিএসের দুটি করে পরীক্ষা হবে। সকালের পরীক্ষা ১০টা থেকে দুপুর ১টা এবং বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত বিকালের পরীক্ষা হবে।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা হবে।
পরীক্ষার সময়সূচি পিএসসি’র ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/) পাওয়া যাবে।
