সিসি নিউজ: জাল ভোট দেয়ার অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে তিনজনকে আটক করেছে। ভোট শেষ হবার আগ মুহুর্তে মাগুড়া ইউনিয়নের মাগুড়া শাহপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান পাহালওয়ান জানান, মাগুড়া ইউনিয়নের মাগুড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের পূর্ব হরিণচড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে বরাত উদ্দিন (১৮), কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের বানিয়াপাড়ার মোশারফ হোসেনের ছেলে খোকন মিয়া (১৮) ও একই উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের দক্ষিন দলিরাম গ্রামের মাঝাপাড়ার এছার উদ্দিনের ছেলে বদরুল ইসলাম (১৯)।