• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বরিশালে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

dorsonনিউজ ডেস্ক: বরিশালের গৌরনদী পৌরসভা এলাকায় এক বাকপ্রতিবন্ধী শিশুকে (১১) ধর্ষণ করেছে এক বখাটে যুবক। এ ছাড়া ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করে শিশুটির বাবা-মার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে ধর্ষক বেল্লাল ও তার সহযোগীরা।

ঘটনার পাঁচ দিন আগের হলেও আজ বৃহস্পতিবার সকালে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করেছে। ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার বড় কসবা মহল্লার গুচ্ছ গ্রামের বাসিন্দার বাকপ্রতিবন্ধী ওই শিশুটিকে গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় পার্শ্ববর্তী আলম হাওলাদের ছেলে বেল্লাল হাওলাদারের নেতৃত্বে তিন বখাটে যুবক জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে শিশুটিকে ধর্ষণ করে। পরদিন আসামিরা ধর্ষণের ভিডিও চিত্র ধর্ষিতার বাবা-মাকে প্রদর্শন করে ২০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় তারা।

এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ধর্ষক ও তার দুই সহযোগীসহ চারজনকে আসামি করে বৃহস্পতিবার সকালে গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন।

গৌরনদী ওসি আবুল কালাম সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার মূল হোতা ধর্ষক বেল্লাল হাওলাদারকে ধর্ষণের ভিডিওচিত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বেল্লালকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ