• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে জাল ভোট দেয়ায় ২ জনের কারাদন্ড

Adalotলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের সদর ও পাটগ্রামে জাল ভোট দেয়ার অভিযোগে ২জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে পৃথক দু’টি কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্তরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হাজীপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে ফারুক হোসেন (২০) ও পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের বোঁচারহাট এলাকার মোর্শেদ আলীর ছেলে  আব্দুল মজিদ বুলু (৩৫)।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন জানান, সদর উপজেলা পরিষদ নির্বাচনে খুনিয়াগাছ ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি ওমর ফারুক জাল ভোট দিতে গেলে পুলিশ তাকে আটক করে। পরে ওই কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর পরিচালিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরন করেছে।
অপর দিকে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, পাটগ্রাম উপজেলার বোঁচারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে বুলুকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড অন্যথায় ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ