• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দ্বিতীয় ম্যাচে মুশফিকের খেলা অনিশ্চিত

Rahimখেলাধুলা ডেস্ক: এশিয়া কাপে ভারতের বিপক্ষে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে অধিনায়ক মুশফিক ইনজুরিতে পড়েছেন। বাউন্ডারি বাঁচাতে গিয়ে মুশফিক ডান হাতে বড় ধরনের আঘাতই পেয়েছেন। ইনজুরির কারণে দেশের হয়ে দ্বিতীয় ম্যাচে মুশফিকের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

আঘাত পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ফিজিও ভিবাব সিং মুশফিককে ড্রেসিং রুমে নিয়ে যান এবং পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই বিসিবি থেকে ঘোষণা দেয়া হয় যে মুশফিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

এমন একটা সময় মুশফিক ইনজুরিতে পড়েছেন যখন বাংলাদেশ দলের তাকে খুবই প্রয়োজন। আগামী ১ মার্চ ফতুল্লা স্টেডিয়ামে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। দলে নেই তামিম-সাকিব-রিয়াদ। এখন মুশফিকও একাদশে না থাকলে আফগানদের বিপক্ষে জয় নিয়ে হুমকিতে পড়বে বাংলাদেশ।

বৃহস্পতিবার মুশফিকের হাতের অবস্থা সম্পর্কে জানা যাবে। অবশ্য রাতেই মুশফিকের হাতের এক্স-রে করা হয়ে গিয়েছিল। তাতে খারাপ কোন ফলাফল ছিল না বলে জানিয়েছে বিসিবি চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ