আফজাল হোসেন, (ফুলবাড়ী): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফুলবাড়ী পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাদত আলী সাহাজুলের ব্যাপক গন সংযোগ চলছে। বসে নেই কর্মী সর্মথকরাও।
ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের ব্যাপক গন সংযোগে সর গরম হয়ে উঠেছে ফুলবাড়ীর জনপদ। গ্রামাঞ্চলের ভোটারদের মনোযোগ আকর্ষনে প্রার্থীরা তাদের জন্য ভোট প্রার্থনায় সাথে নিচ্ছেন ওই সব এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিদেরকে। সাহাজুল বয়সে নবীন হলেও গণ সংযোগে সকল প্রার্থীর সাথে দৌড়ে তাল মিলেয়ে চলছেন। ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ১লাখ ১৮হাজার ৭১০জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬৯ হাজার ৬১২ এবং মহিলা ভোটার ৬৯ হাজার ৯৮জন। সাহাজুল প্রতিটি ভোটারের কাছে কাছে পৌছানোর চেষ্টা করছেন পাশাপাশি প্রতিটি হাট বাজারে গিয়ে গনসংযোগ করে দোয়া প্রার্থনা করছেন এবং তার মামা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব মনসুর আলী সরকারের পরিচিতির কারনে সুবিধাজনক অবস্থানে আছেন।আগামীতে রাজনৈতিকভাবে অগ্রসর হওয়ার জন্য তিনি উপজেলা নির্বাচনে মাধ্যমে ব্যাপক পরিচিতি ঘটানো ও স্থানীয় বিএনপিকে শক্তিশালী করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবেন বলে তিনি জানান। তিনি উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী হলে আগামী দিনে ফুলবাড়ীর উন্নয়ন এবং জনগনের কল্যানে কাজ করে যাবেন। গত সরকার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সকল কর্মসুচিতে মাঠে থেকে নেতৃত্ব দেওয়া খালেদা জিয়ার এই লড়াকু সৈনিক সাহাজুল স্থানীয় বিএনপি’র কর্মী ও সর্মথকদের ভোট পেলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা করছেন। অপরদিকে গ্রাম ও শহরে সমর্থকদেরকে নিয়ে তার প্রচারনা অব্যাহত রেখেছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।