• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চাঁদপুরের ফরিদগঞ্জে ২ কেন্দ্রে মাত্র ৪ ভোট!

chadpurচাঁদপুর: জৈনপুরের প্রয়াত পীরের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলো চাঁদপুরের ফরিদগঞ্জের ভোটাররা। তাদের বক্তব্য একটাই হুজুর বলেছেন, তাই ভোট দেয়া যাবে না। হয়েছে তাই। এই ফতোয়ার বিষয়টি জেনে প্রশাসন থেকে শুরু করে প্রার্থীরা নানাভাবে ভোটারদের বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে। দুই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র চারটি। উপজেলার ১৬ নং রুপসা ইউনিয়নের চর মান্দারী ভোট কেন্দ্রে এক ভোট ও কাউলিয়া পীর হাবীবউল্লাহ ভোট কেন্দ্রে মাত্র তিনটি ভোট পড়েছে। অথচ এই দুই কেন্দ্রে ভোটার সংখ্যা সাত হাজার ৪শ’ ৮৫ জন। জৈনপুরের প্রয়াত পীরের নির্দেশে এই ইউনিয়নের আশপাশ এলাকায় মহিলা ভোটাররা ভোট দেয়া থেকে বিরত থাকেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহম্মেদ জানিয়েছেন, একাধিকবার তাদের ভোটধিকার প্রয়োগ করার জন্য বলা হলেও তাতে তারা তোয়াক্কা করেননি। নারীরা পর্দার মধ্যে থেকেই ভোট দিতে পারেন এমন প্রচারণাও চালানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ