• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার

1111ঢাকা: ‘সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৪’ প্রদান কমিটির চূড়ান্ত সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কবি-সাহিত্যিককে ‘সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন
ক শাখায় প্রবন্ধে প্রথমা থেকে প্রকাশিত আকবর আলি খানের ‘চাবিকাঠির খোঁজে: নতুন আলোকে জীবনানন্দের বনলতা সেন’, কবিতায় ম প্রকাশনী থেকে প্রকাশিত আসাদ চৌধুরীর ‘এই ফুলটির অন্তত দশ-দশটি প্রেমপত্র পাওয়ার কথা’, উপন্যাসে দিব্যপ্রকাশ থেকে প্রকাশিত মঈনুল আহসান সাবেরের ‘আখলাকের ফিরে আসা’ ও বিদ্যা প্রকাশ থেকে প্রকাশিত মোহিত কামালের ‘পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণ গহ্বর’, শিশুসাহিত্যে বাংলা প্রকাশ থেকে প্রকাশিত আলী ইমামের ‘জৈন্তাবনে কালো জাদু’ এবং মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত মাহবুবা চৌধুরীর ‘সময় কাটুক ছড়ার সাথে’।
খ শাখায় তরুণ লেখক ক্যাটাগরিতে (জীবনের প্রথম বই) অর্বাক থেকে প্রকাশিত মহিম সন্নাসীর কবিতাগ্রন্থ ‘ভাঙ্গা শামুকের বয়:সন্ধি’ এবং আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত রাতুল হাসানের উপন্যাসগ্রন্থ ‘ফেরার কোনো পথ থাকে না’ পুরস্কার পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ