• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

হলদেটে দাঁত সাদা করুন নিমেষেই

Lifeলাইফস্টাইল ডেস্ক: হলদেটে দাঁত নিয়ে অনেকেই লুকিয়ে হাসেন। সঙ্কোচ বোধ করেন বন্ধু বা কাছের মানুষদের সঙ্গে প্রাণ খুলে কথা বলতে। আবার এ সমস্যা সমাধানের জন্যও তারা কারো কাছে খুলে বলেন না লজ্জায়।
হলদেটে দাঁত নিয়ে যারা এমন সঙ্কোচে ভোগেন তাদের জন্য চটজলদি টিপস। পালন করে দেখুন, নিমেষেই দাঁত হয়ে উঠবে ঝকঝকে উজ্জ্বল। আর হীনমন্যতায় ভুগতে হবে না।
তো শুরু করা যাক-
একটি লেবু চিপে নিন। তাতে সমপরিমাণ পানি মেশান। এবার এই পানি দিয়ে দাঁত ব্রাশ করার পর কুলকুচি করে নিন। দাঁতের হলদেটে ভাব কেটে যাবে।
লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। এতে পানি মিশিয়ে পেস্টের মত তৈরি করে ফেলুন। দাঁত ব্রাশ করার পর এই পেস্ট দিয়ে দাঁত ম্যাসাজ করুন। দাঁতের হলদেটে ভাব দূর হবে।
বেকিং সোডার সঙ্গে পরিমিত পরিমাণে লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। দাঁত ব্রাশ করার পর ব্রাশে এই পেস্ট নিয়ে দাঁত মাজুন। হলদেটে ভাব দূর হবে।
এছাড়া তাৎক্ষণিকভাবে দাঁতের হলদেটে ভাব দূর করতে চাইলে একটি আপেল খেয়ে নিন। দেখবেন দাঁত হয়ে উঠেছে ঝকঝকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ