• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নীলফামারীতে মৎস্যজীবি দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

OLYMPUS DIGITAL CAMERAনীলফামারী প্রতিনিধি: দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে নীলফামারী জেলা শাখার কেক কাটা, বিশেষ মোনাজাত, র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করে।
শুক্রবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। বেলা ১১টার দিকে বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে দেশবাসীর কল্যাণে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলের অংশ গ্রহণ করে দলটির নেতাকর্মীরা। বিকাল সাড়ে তিনটায় জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব গোলাম মোস্তফা রঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শাসুজ্জামান জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মআহবায়ক জহুরুল আলম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সালাম বাবলা, পৌর ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, ছাত্রদল নেতা রাশেদুজ্জামান রাশেদ। আলোচনা সভা শেষে ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে নেতাকর্মীদের মাঝে বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ