• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামে আ’লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

Awamili Flagকুড়িগ্রাম: দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় কুড়িগ্রামের সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও জেলা আ’লীগের সহ-সভাপতি আবদার হোসেন বুলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিকেলে ঘোষপাড়াস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মো: জাফর আলীসহ দলের নেতারা উপস্থিত ছিলেন। জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাবুল জানান, সদর উপজেলার চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পনির উদ্দিন আহমেদকে সর্বসম্মতভাবে সমর্থন দেয়া হয়েছে। তারপরও আবদার হোসেন বুলু নির্বাচনে অংশ নেয়ায় তাঁকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ